রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

রিপোর্টারের নাম / ৩৮১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩, ৫:১৩ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

 

কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে ।

 

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় র‌্যালী শেষে মাঠ মহড়ায় অগ্নিসংযোগ হলে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং দূর্যোগের সময় করনীয় কি, এসব সচেতনতা মূলক প্রগ্রাম (মাঠ মহড়া) শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ। শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ,উপজেলা সিপিপির টিম লিডার জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, ফায়ার সার্ভিসের কয়রার টিম লিডার মোঃ আঃ সালাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে দুর্যোগের উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সিপিপি সদস্য এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক লোকজন উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর