রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

কয়রায় আন্তর্জাতিক নারী দিবস পালন

রিপোর্টারের নাম / ৩৬৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ৮, ২০২৩, ৩:২৯ অপরাহ্ণ

মোহাঃ ফরহাদ হোসেন :

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৮ মার্চ বিকাল ৩টায় ৬নং কয়রা মুন্ডাপাড়ার কমিউনিটি সেন্টারে র‍্যালী শেষে কয়রা উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলী মুন্ডার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ।

 

বিশেষ অতিথি ছিলেন পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন দাস ও কয়রা উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ,ব,ম আঃ মালেক। পরিত্রানের উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্রথম আলোর কয়রা প্রতিনিধি ইমতিয়জ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের শিশু বিষয়ক অফিসার মোঃ আবু সাঈদ, ইউপি সদস্য মুর্শিদা আক্তার, আদিবাসী পরিষদের জেলা সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, নারী নেত্রী সাধনা মুন্ডা প্রমুখ। অনুষ।ঠানে বক্তরা বলেন, এই দিনটি নারী জাগরণের এক ঐতিহাসিক মুহুর্ত। এই দিনে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য নিরসনের জন্য নারীরা একমত হয়ে ছিলো এবং রাজপথে আন্দোলনে নেমেছিলো। পুরুষ শাসিত সমাজের ভ্রুকুটি নিরসন, নারীর কর্ম ঘন্টা নির্ধারণ, নারীর স্বাধীনতা, নারীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিলো এই আন্দোলনের মূল লক্ষ্য।

 

নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার, কিশোর-কিশোরী বয়সের তাদের স্বাস্থ্য সচেতনতা তৈরি, নারীর প্রতি সকল ধরনের বৈষম্য নিরসনের উদ্যোগ, বাল্য বিয়ে প্রতিরোধ এবং নারীর গৃহস্থালীর কাজকে আর্থিক মুল্য নিশ্চিত করে জিডিপির আওতায় আনার জন্য জোর দাবি জানান। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কয়রা(খুলনা)
তাং-৮-৩-২৩ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর