শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

কয়রায় কর ও সেবা মেলা অনুষ্টিত

রিপোর্টারের নাম / ১২৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ২৬, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃঃ

 

সুন্দরবন বেষ্টিত খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদে কর ও সেবা মেলা অনুষ্টিত হয়েছে।

 

বুধবার (২৬ জুন) সকাল ১০ টায় পরিষদ চত্বরে ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস এর অর্থায়নে ও বেসরকারী উন্নয়ন সংস্থা ডরব-ইভলব প্রজেক্ট ও সুশীল সমাজ দলের সহযোগিতায় প্রথম বারের মতো কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়।

 

ডরব্ ইভলব প্রজেক্টের উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেট মোঃ হারুন অর রশিদ এর সঞ্চালনায়

বাগালী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ গাজী কর ও সেবা মেলা-২০২৪ এর শুভ উদ্বেধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলাউদ্দিন হোসেন, আতাউর রহমান, ইউপি সচিব ইকবাল হোসেন,প্রকল্পের পিসি প্রতিভা বিকাশ সরকার।

কর ও সেবা মেলায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সিএসও/সিবিও দলের সদস্য এবং বাগালী ইউনিয়নের ২৫৪ জন সাধারন মানুষ ।

 

মেলার উদ্দেশ্য ছিল কর প্রদান সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও উৎসাহিত করণ। ইউনিয়ন পরিষদের সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কিভাবে পেতে হয় তা সাধারণ মানুষকে যানানো ।

উৎসব মুখর এ মেলায় ২০২৪-২৫ অর্থ বছরের সেরা কর দাতা হিসাবে ৩ জন কে সম্মাননা প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কর ও সেবা মেলায় উপস্থিত সকলের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর