রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

কয়রায় টানা ৫ বারের ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকারকে সংবর্ধনা প্রদান

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ৬, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

 

উপকূলীয় উপজেলা খুলনার কয়রা সদর ইউনিয়নের টানা ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

গ্রামীন জনপদে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। গতকাল সোমবার (৬ জানুয়ারী) দুপুর ২ টায় বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ, ব,ম আঃ মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির।

 

 

এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার। আরও বক্তব্য রাখেন ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী গাইন, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার গাজী, শিক্ষক অচিন্ত কুমার সরকার, হেনা রানী মন্ডল, দিপক কুমার মিস্ত্রি, অজয় কুমার মিস্ত্রি, মলিনা মন্ডল প্রমুখ। ইতিপুর্বে ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় বিভিন্ন পদকে ভুষিত হন। তিনি কয়রা সদর ইউনিয়নের ৯নং ওর্য়াডের ৫ বার নির্বাচিত ইউপি সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর