শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

ফরহাদ হোসেন কয়রা(খুলনা) প্রতিনিধিঃ / ৬৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ

ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধি

 

কয়রা সদরে অবস্থিত দারুল হিকমা মডেল মাদ্রসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার(২৭ ডিসেম্বর)  বেলা ১১ টায় মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

 

 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আঃ গনির সভাপতিত্বে ও শিক্ষক মেসবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

 

 

প্রধান  অতিথি বক্তব্য তিনি বলেন, ছাত্রদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে হবে । নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।

 

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবি আমির মাওলানা রফিকুল ইসলাম ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ওবাইদুল্যাহ। এ উপলক্ষে আলোচনা সভায় আরও  বক্তব্য রাখেন প্রভাষক মোঃ রেজাউল করিম, মোঃ ইমদাদুল হক, মোঃ আকবার আলী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম ,ইউপি সদস্য মাসুম বিল্যাহ, আবু হাসান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইসলামি ব্যাংকের কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, প্রভাষক মইনুল ইসলাম, আশিকুল ইসলাম, শিক্ষক আরিফ বিল্লাহ, মোঃ আশিকুজ্জামান, শিক্ষার্থী বায়োজিদ হোসেন, লামিয়া আক্তার প্রমুখ।

 

এবারের বার্ষিক পরীক্ষায় মাদ্রাসা হতে প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ২৩০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ফলাফল অনুষ্ঠানে  মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য,অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর