মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

কয়রায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালী

কয়রা(খুলনা) প্রতিনিধি / ৩০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কয়রা সদরের কপোতাক্ষ কলেজের সামনে থেকে এক র‍্যালি অনুষ্ঠিত হওয়ার পর জিরোপয়েন্ট গিয়ে শেষ হয় ।

 

বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায়  উপজেলা জামায়াতের উদ্যোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

র‍্যালি শেষে জিরোপয়েন্টের সামনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  খুলনা জেলা জামায়াতের  আমীর মাওলানা এমরান হুসাইন। এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, কয়রা উপজেলা জামায়াতে আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মৌলভী আবু সাঈদ, বাগালি ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদ প্রমুখ।

 

খুলনা জেলা জামায়াতের আমির মাওঃ এমরান হুসাইন  বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে রমজানের শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর