শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

কয়রায় পরিবেশবান্ধব ব্যবসায়ী নির্বাচনে উদ্যোক্তাদের সাথে পরামর্শ সভা

রিপোর্টারের নাম / ১৪৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃঃ

 

“সবুজ ব্যবসায় গড়বো দেশ, অর্জিত হবে সুস্থ পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় কোডেক এর আয়োজনে পরিবেশ বান্ধব উদ্যোক্তা তৈরি করতে অক্সফাম ইন বাংলাদেশ এর সহায়তায় কোডেক-বিডফরসিজে প্রকেল্পের আওতায় পরিবেশবান্ধব ব্যবসায়ী নির্বাচনের জন্য উদ্যোক্তাদের সাথে দুইটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ১১ সকাল টায় বাগালী ইউনিয়ন পরিষদ হলরুমে এবং গতকাল ২০ ডিসেম্বর সকাল ১১ টায় সুন্দরবন বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে কোডেক-বিডফরসিজে প্রকল্পের প্রকল্প ম্যানেজার মো: হাসিবুর রহমান এর সভাপতিত্বে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রকল্প অফিসার মো: রাসেল আমিনের সঞ্চালনায়, কোডেক-বিডফরসিজে প্রকল্প ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন-এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশিকুজ্জামান, মুজাহিদুল ইসলাম,গোলাম সরদার,ইকবাল হোসেন, ইয়াসিন সানা, নজরুল ইসলাম প্রমূখ

 

অনুষ্ঠানে মরিংগা, বারি শৈবাল, ট্রাইকো- কম্পোষ্ট, হস্ত শিল্প, কেওড়া আচার, মধু ব্যবসা, শুটকি মাছ, বাশ-বেতের পন্য, সূর্যমুখী তৈল ইত্যাদি ব্যবসায়ীদের সাথে পরিবেশবান্ধব ব্যবসার প্রসার ও প্রচারনার বিষয়ে বিস্তার আলোচনা করা হয়।

 

প্রকল্প ম্যানেজার মো: হাসিবুর রহমান উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ব্যবসার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব ব্যবসার ভূমিকায় সকলকে এগিয়ে আসার আহ্বান যানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর