শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

কয়রায় পরিবেশ বান্ধব ব্যবসার উদ্যোক্তা নির্বাচনে স্টেক হোল্ডারদের অবহিতকরন সভা

রিপোর্টারের নাম / ১৫৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ

মোঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রায় কোডেক এর উদ্যোগে পরিবেশ বান্ধব ব্যবসার উদ্যোক্তা নির্বাচনে ষ্টোক হোল্ডারদের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় কয়রা উপজেলা পরিষদ হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এর আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস,এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথী ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, প্রানী সম্পদ অফিসার ডাঃ কাজী মুস্তাইন বিল্ল্যাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, বিআরডিবি কর্মকর্তা হরষিত রায়, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারন সম্পদক সদর উদ্দীন আহমেদ, কোডেক প্রজেক্ট ম্যানেজার হাসিবুর রহমান, প্রজেক্ট অফিসার রাসেল আমিন, ফিল্ড অফিসার ফারুখ হোসেন, মোঃ আব্দুল খালেক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন কোডেক প্রতিষ্ঠিত হয়ে উপকূলীয় অঞ্চলে উন্নয়ন মূলক পরিবেশ বান্ধব জীবন মানোন্নয়নে কাজ করছে । বর্তমানে সারা বাংলাদেশে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় খুলনার কয়রা উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর