রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

কয়রায় ফ্রি ব্লাড গ্রুফিং ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ২১৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা) প্রতিনিধি 

 

রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে খুলনার কয়রায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক কপোতাক্ষ কলেজ শাখা উদ্যোগে মঙ্গলবার কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে সংগঠনের কপোতাক্ষ কলেজ শাখার সভাপতি মো. আব্দুল আলীম সভাপতিত্বে।অনুষ্ঠান পরিচালনায় করেন সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. মিকদাত হোসেন।

 

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ কলেজের অধ্যাক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা ,কয়রা বাজার সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম,ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনূর, হাফেজ আবুল হাসান, কয়রা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান সোহাগ,প্রতিষ্ঠাতা সোহাগ বাবু, কয়রা ব্লাড ব্যাংক সভাপতি মো. সাবিরুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মো.নাইমুল হুদা রনি। এসময় আরো উপস্থিত ছিলেন আবু সাইদ, ফয়সাল করিম, তাহসিন জামিল, নাহিদ হাসান,তৌফিক হোসেন হৃদয়, মঞ্জুরুল হোসেন শাকিব, হাফেজ আলিফ, রাসেল রানা,সালমান হোসেন।

 

কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক কপোতাক্ষ কলেজ শাখার সভাপতি মো.আব্দুল আলীম বলেন,বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

 

ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে।অনুষ্ঠানে বক্তব্যরা বিনামূল্যে রোগীদের রক্ত সংগ্রহ করে দেওয়ার জন্য কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের সদস্যদের ভূয়সী প্রসংশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর