শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

কয়রায় বারি সরিষা-১৮ উপর কৃষক মাঠ দিবস

রিপোর্টারের নাম / ২৮৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ৯:২৭ পূর্বাহ্ণ

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা)প্রতিনিধিঃ

 

সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার উদ্যোগে ও গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি সরিষা-১৮ এর উপর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। গতকাল ২৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় বাগালী ইউনিয়নের উলা গ্রামে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম কামরুজ্জামান।

 

বিশেষ অতিথি ছিলেন তৈল গবেষণা কেন্দ্র বিএআরআই গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সেলিম উদ্দিন,সরেজমিন গবেষণা বিভাগ খুলনার উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ কামরুল ইসলাম। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তফা কামাল শাহাদাতের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান, স্থানীয় কৃষক মজিবার রহমান,আকবার হোসেন,মোশাররফ হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে স্থানীয় কৃষক মজিবার হেসেন বলেন, এ বার প্রথম বারি সরিষা-১৮ চাষ করে আমি ভাল ফলন পেয়েছে আমার ফলন ভালো হওয়ায় এলাকার অনেকেই সরিষা চাষে আগ্রহ প্রকাশ করেছে । পতিত জমিতে এই চাষাবাদ করতে পেরে তিনি বেজায় খুশি। তার দেখাদেখিতে আগামীতে এই অঞ্চলের কৃষকরা পতিত জমিতে বিভিন্ন ফসল উৎপাদনের আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর