কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
গতকাল মঙ্গলবার (৩জুন) বিকাল ৩ টায় উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্টান ও সড়ক নির্মানের চলমান প্রকল্প সমূহ সরেজমিন পরিদর্শন করেন।
এসময় পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলেন এবং কাজের গুণগত মান ও অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
তিনি বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো অনিয়ম বা গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।