শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

কয়রা(খুলনা) প্রতিনিধি / ৮৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ২৩, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি

 

আওয়ামী লীগের উসকানিমূলক সামাজিক ও রাজনৈতিক তৎপরতা, ছাত্র সমাজের কণ্ঠরোধ এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

মঙ্গলবার(২৩ জুলাই) সকাল ১১টায় কপোতাক্ষ কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন। ‘স্বৈরতন্ত্র নিপাত যাক’, ‘ছাত্র সমাজকে দাবিয়ে রাখা যাবে না’—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখর ছিল রাজপথ।

 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা শাখার সদস্য সচিব আবদুল্লাহ আল গালিব। তিনি বলেন:

 

“আওয়ামী লীগ গুজব, দমন-পীড়ন আর দুর্নীতির মাধ্যমে দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করছে। ছাত্র সমাজকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু আমরা সেই চুপ করে থাকা প্রজন্ম নই। ইতিহাস সাক্ষী—প্রতিটি স্বৈরাচার পতনের প্রথম ধাক্কা দিয়েছে ছাত্ররাই। আমরাও প্রস্তুত।”তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন চলবে—অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে।”

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র আশিকুল ইসলাম জীবন, মুখ্য সংগঠক ইমদাদুল হক টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম কিরণসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর