শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

কয়রায় মতবিনিময় সভায় বাপ্পি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে

ফরহাদ হোসেন কয়রা(খুলনা) প্রতিনিধি / ২২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ

ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধি 

 

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬,(কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত (ধানের শীষের) প্রাথর্ী খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তবেই অবহেলিত কয়রা-পাইগগাছার উন্নয়ন সম্ভব। ৮ জানুয়ারী (বৃহস্পতিবার)বেলা ১১ টায় আমাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পশ্চিম ঈদগাহ ময়দানে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপিনেতা মোল্যা আকতার হোসেনের সভাপতিত্বে ও খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসানের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুল,খুলনা জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বেল্টু, খুলনা জেলা জাসাসের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ,আমাদী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, সাবেক সাধারন সম্পাদক সরদার আব্দুস সামাদ, বিএনপিনেতা এফএম মহরম হোসেন, ঢালী হাফিজুর রহমান, আব্দুল গফুর গাজী, আবুল কালাম,উপজেলা শ্রমিক দলের সভাপতি আকবার হোসেন,উপজেলা মহিলাদলের সভাপতি দিলরুবা মিজান, জেলা যুবদলের সদস্য এম পীর আলী, যুবদলনেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর