শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

কয়রায় লবন পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় ভুমিহীন নারীকে মারপিট করে আহত 

কয়রা(খুলনা) প্রতিনিধি / ৩৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি

 

কয়রায়  মৎস্য ঘেরে জোরপুর্বক লবন পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় ভুমিহীন ১ নারীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। মারপিটের শিকার আহত অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন উত্তর বেদকাশি ইউনিয়নের কাটমারচর গ্রামের আকবার মালীর স্ত্রী রাবেয়া খাতুন।

 

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য জানান, তাদের কোন জায়গা জমি না থাকায় দির্ঘদিন যাবত স্বামী সন্তান নিয়ে পাউবোর বেড়িবাঁধের বাহিরে বসবাস করে আসছে। কপোতাক্ষ নদের ঐ স্থানের বেড়িবাঁধে নাইটি বসিয়ে লবন পানি উত্তোলনের চেষ্টা করে একই গ্রামের আব্দুল্যাহ, সবুর শেখ ও লিমন।  আমি তাতে বাধা দিতে গেলে গত ২ মার্চ সকাল ১০ টার দিকে  আমাকে মারপিট করে আহত করে৷ তারা।  এ সময় আমার পরিবারের লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতে করে আমার শরীরের অনেক স্থানে জখম হয়। আমি সেখান চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসি। এত কিছুর পরেও প্রভাবশালী ঐ মহলটি নাইনটি বসিয়ে লবন পানি উত্তোলনের কাজ অব্যাহত রেখেছে। শুধু তাই নয় এ নিয়ে বাড়াবাড়ি করলে আমার পরি্বারের ক্ষয়ক্ষতি করার হুমকি ধামকি অব্যাহত রেখেছে। বর্তমানে আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঐ চক্রটি কপোতাক্ষ নদের চরভরাটি ৫০ বিঘা জমি অবৈধ ভাবে দখল করে মৎস্য ঘের করে আসছে। সংবাদ সম্মেলনে ভুক্তভুগী রাবেয়া খাতুন অবৈধ লবন পানি উত্তোলনের পাইপ অপসারনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর