রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব  আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সমর্পণ

কয়রায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা প্রদান 

রিপোর্টারের নাম / ২১২ টাইম ভিউ
আপডেট : বুধবার, এপ্রিল ১০, ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ণ

মোঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা)প্রতিনিধি :

 

খুলনার কয়রা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত খয়রুল আলম(৩৫)এর পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নগদ অর্থ সহায়তা প্রদান কর হয়েছে ।

 

 গত ৮ এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত হয় কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার বড় পুত্র খাইরুল আলম। নিহতের পরিবারের মাঝে আজ মঙ্গলবার বিকেলে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান (মিজান),কয়রা সদর ইউনিয়নের আমির মোঃ মিজানুর রহমান,ওয়ার্ড সভাপতি আব্দুর সাত্তার, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মোনায়েম বিল্লাহ, প্রমূখ

 

উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান বলেন,আমরা গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত খয়রুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই শিশু সন্তান ও পরিবারে ঈদ সামগ্রী কিনতে অর্থ সহায়তা করেছি‌।তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সমাজের বিত্তবানদের এতিম শিশুদের সহযোগিতা করতে অনুরোধ করেন। 

 

পারিবারিক সূত্রে জানা যায়,‌গত ৮ এপ্রিল সোমবার সকাল ৭ টার দিকে মোটরসাইকেল যোগে কয়রা থেকে খুলনায় যাওয়ার পথে পাইকগাছা উপজেলার মৌখালি বাজারে পৌছালে তরমুজ বাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ হস্তান্তর করলে বিকাল ৪ ঘটিকায় জানাযা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর