সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

কয়রায় সহস্রাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা 

কয়রা(খুলনা) প্রতিনিধি / ৮৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, আগস্ট ২, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি:

 

দূর্যোগ প্রবন উপজেলা খুলনার কয়রায় গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরার সহযোগীতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার ২ আগস্ট বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলে এই ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে সহস্রাধিক রোগীকে চোখের বিভিন্ন সমস্যার জন্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সকাল ১০টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ। তিনি ফিতা কেটে এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বেদকাশি ইউনিয়ন জামায়াতের আমির শিক্ষক নূর কামাল, বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ আব্দুল গাফফার ও শেখ আব্দুল গফুর, সংগঠনের সহ-সভাপতি মো. ফরহাদ হুসাইন এবং ইউপি সদস্য সরদার আবু হাসান।

 

দিন ব্যাপী এ চক্ষু শিবির ক্যাম্পে চোখের দৃষ্টি ও প্রেসার পরীক্ষা, নেবুলাইজিং, ব্যবস্থাপত্র প্রদানসহ ছানি রোগীদের প্রাথমিক পরীক্ষা করে ওষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। অপারেশনের জন্য উপযুক্ত রোগীদের বাছাই করে পরবর্তীতে তাদের অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ধরনের জনসেবামূলক আয়োজনে স্থানীয় জনগণ ব্যাপক উপকৃত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর