মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

কয়রায় সাংবাদিকদের সাথে জেলা আওয়ামীলীগের কোষাধাক্ষ্য মাহবুবুল আলমের মত বিনিময়

রিপোর্টারের নাম / ১৫৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, এপ্রিল ১৯, ২০২৩, ১০:০১ অপরাহ্ণ

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

 

কয়রা উপ‌জেলা প্রেসক্লা‌বের সকল সাংবাদিকদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে মত বিনিময় করেছেন খুলনা জেলা আওয়ামীলীগের কোষাধাক্ষ্য ও খুলনা ৬- আসনের আওয়ামীলীগের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ই‌ঞ্জি‌নিয়ার আলহজ্ব জিএম মাহবুবুল আলম। গতকাল ১৯ এপ্রিল সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত‌বি‌নিময়কা‌লে তি‌নি ব‌লেন, ২০১২ সাল থে‌কে কয়রা‌-পাইকগাছার জন‌্য কাজ ক‌রে যা‌চ্ছি। আমার সা‌থে কেউ না থাকলেও একটা মোটরসাই‌কেল নি‌য়ে জনগ‌ণের পা‌শে গি‌য়ে‌ছি। কয়রার মানু‌ষের উন্নয়‌নের জন‌্য সর্বাত্নক চেষ্টা‌ করে যা‌চ্ছি।

 

মাননীয় প্রধানমন্ত্রীর সারা দে‌শের উন্নয়‌নের চিত্র প্রচার করছি। উন্নয়ন চিত্র সমৃদ্ধ লিফ‌লেটও বিতরণ ক‌রে‌ছি। অসহায় মানুষ‌দের আ‌র্থিক সহ‌যোগীতা ক‌রে‌ছি। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠ‌নের তৃণমূল নেতাকর্মী‌দের ম‌ধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখ‌তে শু‌ভেচ্ছা উপহার প্রদান ক‌রে‌ছি। তি‌নি আশ্বাস্ত ক‌রে আরও ব‌লেন, ম‌নোনয়ন পে‌য়ে সংসদ সদস‌্য নির্বা‌চিত হ‌তে পার‌লে কয়রা পাইকগাছা‌কে ম‌ডেল আসনে রূপান্তারিত কর‌বো ইনশাআল্ল‌াহ। এ সময় তিনি সাংবাকিদদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপ‌তি শেখ ম‌নিরুজ্জামান মনুর সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক রিয়াছাদ আলীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, কয়রা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম জিয়াদ আলী, আওয়ামীলীগ নেতা সাবেক জেলা পরিষদের সদস্য জহুরুল হক বাচ্চু, শেখ রোকনুজ্জামান, শেখ আবুল বাশার, প্রেসক্লাবের সা‌বেক সভাপ‌তি মোস্তফা শফিকুল ইসলাম, মাষ্টার আঃ খালেক প্রমুখ। এরপর তিনি কয়রা সদরের অসংখ্য অসহায় ছিন্নমুল মানুষের মাঝে নগদ অর্থ বিতরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর