কয়রা(খুলনা)প্রতিনিধি
ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাষ্টিস প্রকল্পের আওতায় কয়রায় স্ট্যান্ডিং কমিটি সক্রিয় করণে ইউনিয়ন পরিষদ প্রতিনিধিদের সাথে মত বিনিময় অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর ) বেলা ১২ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অক্সফ্যাম বাংলাদেশ ও অস্ট্রোলিয়ান এইডের সহযোগীতায় এবং ব্রেকিং দ্যা সাইলেন্স ও কেডেকের বাস্তবায়নে এ মত বিনিময় কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
মহারাজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান বিভূতী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তনু অধিকারী,ইউপি সদস্য আঃ মান্নান, জামাল ফারুখ জাফরিন,মাওঃ মাসুদুর রহমান, সেলিনা আক্তার, উদ্যোক্তা মেহেদী হাসান, আফজাল হোসেন, ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রজেক্ট অফিসার মোঃ আঃ খালেক, সালমা খাতুন, প্রমুখ।
এছাড়াও মত বিনিময় কর্মশালায় সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ও শুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।