শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর

কয়রায় স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরণ বিতরণ

কয়রা(খুলনা) প্রতিনিধি / ৭৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি

 

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ৫০ জন নারী উপকারভোগী সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরন বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিডা এবং আইআরসি বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ও অংশীদারিত্বের মাধ্যমে সিসিএইচআর প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে তারই সহযোগিতায় এই উপকরণ (হাইজিন কীট) বিতরণ করা হয়।

 

এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, প্রকল্পের

 

ইউসি সারজাদ হোসেন সাজ, সিএফ দেবিকা রানী দাস, সিওয়াইভি সংগীতা সরদার প্রমুখ।

 

বিতরণ অনুষ্ঠানে কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান  বলেন, লবনাক্ত পানি ব্যবহারে কয়রার নারীরা স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। তাদেরকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা দরকার। নারীদের স্বাস্থ্য ঝুকি কমাতে এই স্বাস্থ্য সুরক্ষা ও উপকরন বিতরন একটি বাস্তবমুখী পদক্ষেপ।

 

পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার বলেন, এই ধরনের উপকরন দুর্যোগ প্রবন কয়রা এলাকার জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা নারীদের ব্যাপক উপকারে আসবে। তিনি এ ধরনের কার্যক্রম চলমান রাখার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের নিকট আহবান জানান। প্রকল্পের ইউসি সারজাদ হোসেন সাজ বলেন, এ ধরনের কার্যক্রম চলমান রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর