শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭ 

কয়রায় ৭ টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

রিপোর্টারের নাম / ১২৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ২৫, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

 

কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (২৫ আগস্ট) কয়রা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস ও সদস্য সচিব নুরুল আমিন বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত ২১ আগস্ট কয়রার কপোতাক্ষ কলেজ মাঠে দলের এক বর্ধিত সভার মাধ্যমে ৭ টি ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এরপর দলের গঠনতন্ত্র অনুযায়ী সকল ইউনিয়েনর ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়েছে। কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন জেলা বিএনপির দায়িত্বরত যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু ও কয়রা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস এবং সদস্য সচিব নুরুল আমিন বাবুল। কমিটির নির্বাচিত আহবায়ক ও সদস্য সচিবরা হলেন আমাদী ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, সদস্য সচিব প্রভাষক আবুল কালাম আজাদ, বাগালী ইউনিয়নের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মিস্ত্রি সদস্য সচিব জিএম আঃ গফফার, মহেশ্বরীপুর ইউনিয়নের আহবায়ক আলহাজ্ব জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব জিএম নাজমুল হুদা, মহারাজপুর ইউনিয়নের আহবায়ক ডিএম নুরুল ইসলাম সদস্য সচিব জামাল ফারুক জাফরিন,কয়রা সদর ইউনিয়নের আহবায়ক আলহাজ্ব এফ এম মনিরুজ্জামান মনি সদস্য সচিব জিএম মোস্তাফিজুর রহমান, উত্তর বেদকাশি ইউনিয়নের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম সদস্য সচিব শেখ মাসুদুর রহমান, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আহবায়ক এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু ও সদস্য সচিব মোঃ কোহিনুর আলম।৷ কয়রার ৭ টি ইউনিয়নের নব গঠিত বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দরকে উপজেলা বিএনপি ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর