বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

কয়রা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কয়রা(খুলনা) প্রতিনিধি / ৮৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি

 

কয়রা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ, চুরি, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বনজ সম্পদ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সাংবাদিক মোঃ কামাল হোসেন, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এম রানা, সঞ্জয় কুমার দাস প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল বাকী বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে সবার অংশগ্রহণ জরুরি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত।

 

সভায় কয়রার সার্বিক আইন শৃঙ্খলার উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর