শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

কর্মকর্তাদের উদ্দেশ্যে ত্রাণ উপদেষ্টা-আপনাদের দায় জনগণের প্রতি 

রিপোর্টারের নাম / ১০৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ

জুনায়েদ আল হাবিব ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

 

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক বলেছেন, আপনারা সরকারি চাকুরীজীবি জনগণের উন্নয়নে ও ভাগ্য পরিবর্তনে সর্বদা কাজ করছেন। আপনাদের দায়টাও সবসময় জনগণের প্রতি। দায়বদ্ধতা আছে বলেই দায়িত্বটা সেভাবে গ্রহণ করবেন এবং জনগণের কাজে সেভাবে কর্তব্য পালন করবেন।

 

১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

 

প্রধান অতিথি বলেন, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন আপনারা। আপনাদের সর্বোচ্চ বৈশিষ্ট্যটা সেখানে প্রতিস্থাপন করবেন। একটি চমৎকার পুনর্বাসন উপহার দিবেন স্হানীয় ক্ষতিগ্রস্তদের। ছাত্রদের রক্তের বিনিময়ে গঠিত নতুন প্রেক্ষাপটকে মাথায় রেখে দেশের সেবা করবেন। দুঃখী মানুষের পরিত্রাণে কাজ করবেন সে প্রত্যাশা আপনাদের প্রতি। বন্যাদুর্গতসহ দারিদ্র্য মানুষের সহযোগিতায় সরকারের গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে আর ব্যাহত হবেনা। আপনাদের উপর খবরদারির জন্য এখন এমন কেউ নেই।

 

উপদেষ্টা বলেন, বন্যা উত্তর পুনর্বাসনের জন্য জাতীয় পুনর্বাসন কমিটি হয়েছে। সেটি কেন্দ্রীয় থেকে জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে এখানে এসেছি। কেন্দ্রীয় পর্যায় থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। ক্ষতিগ্রস্ত দপ্তরগুলো কর্তৃক মতবিনিময়ে যেটা অবগত করা হলো সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, মৎস্য বিভাগের প্রতিনিধি, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, জেলা সিভিল সার্জন বন্যায় সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ক্ষয়ক্ষতি এবং এ ব্যাপারে গৃহীত কার্যক্রম ও পদক্ষেপ তুলে ধরেন।

 

মতবিনিময় অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর