রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

কর্মচারীকে হেনেস্থার অভিযোগে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তার অফিস ঘেরাও

রিপোর্টারের নাম / ১৫৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১৯, ২০২৩, ৫:০৪ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তার অপসারণের দাবীতে তার কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন বন্দর কর্মচারীরা। কর্তৃপক্ষের এক কর্মচারীকে প্রকাশ্যে হেনেস্থা করার প্রতিবাদে এ কর্মসূচী পালন করেন তারা। রবিবার সকালে বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের সিবিএ সংগঠনের নেতৃত্বে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা এ ঘেরাও কর্মসূচী ও বিক্ষোভে অংশ গ্রহণ করেন। এ সময় কর্মবিরতিসহ অভ্যন্তরীণ পরিবহণ ও যান চলাচল বন্ধ রাখা হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক খুরশীদ আলম পল্টু জানান, শুক্রবার দুপুরে বন্দরের প্রশাসনিক বিভাগে কর্মরত গাড়ীর ড্রাইভার নুরুল ইসলাম টিটুকে তুচ্ছ ইস্যুতে প্রকাশ্যে রাস্তা উপর গালিগালাজসহ হেনেস্থা করেন বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী। আর এ ঘটনা জানাজানি হলে বন্দরে কর্মরত সাধারণ কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃস্টি হয়। সিবিএ নেতা পল্টু অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময় বন্দর এলাকায় ছিনতাই ও চুরিসহ অপরাধ প্রবনতা বেড়েছে। আর প্রধান নিরাপত্তা কর্মকর্তা তা নজরদারী না করে সরকারি অর্থ অপচয় ও বিলাসী জীবনযাপন করছেন। এমনকি নানা সময় অন্যায়ভাবে কর্মচারীদের উপর জুলুম-নির্যাতন করছেন।

 

নিরাপত্তা কর্মকর্তা কার্যালয় ঘেরাও শেষে বন্দরের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম পল্টু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেনসহ কর্মচারী নেতারা। চলতি সপ্তাহের মধ্যে নিরাপত্তা কর্মকর্তার অপসারণ না হলে কঠোর কর্মসূচী পালনের হুশিয়ার দেন সিবিএ নেতারা। এদিকে এ প্রসঙ্গে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ওই কর্মচারী টিটুকে ঠিকমত অফিস করার জন্য শুধু সতর্ক করেছি। আর কিছু নয়। তবে এনিয়ে অন্য কর্মচারীরা অফিস ঘেরাও করেছে কিনা তা তার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর