সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

কলাপাড়ায় সাবেক ত্রান প্রতিমন্ত্রী মহিব ও তাঁর ভাইয়ের নামে চাঁদাবাজির মামলা দায়ের

রিপোর্টারের নাম / ১৩১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :

 

কলাপাড়ায় সাবেক দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান ও তাঁর ভাই মুশফিক মিয়া সহ ২৫ জনের নামে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে এনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ২৭ আগষ্ট ধূলাসার ইউনিয়নের পশ্চিম ধূলাসার গ্রামের মো. মাইনুদ্দিন দালাল বাদী হয়ে মহিপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় আরও  অজ্ঞাত নামা ৫০/৬০আসামীর কথা উল্লেখ রয়েছে।

বুধবার দুপুরে সরেজমিনে আদালত  ও মামলা সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী ২০২৪ খ্রী. বাদীর প্রতিষ্ঠিত স্কুল সহ জমি সাবেক ত্রান প্রতিমন্ত্রীর নামে লিখে না দেয়ায় তাঁকে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে বলে। দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় সাবেক ত্রান প্রতিমন্ত্রীর নির্দেশে অজ্ঞাতনামা আসামী সহ সকল আসামীরা বাদীর ৬ কামরা বিশিষ্ট ১০৫ ফিট লম্বা, ২১ ফিট প্রস্থ এবং ১০ ফিট উচ্চতার নির্মিত আধাপাকা টিন শেড বাড়ী ও চারদিকের বাউন্ডারী ওয়াল বেকু মেশিন, সাবল ও হাতুড়ী দিয়া  ভেঙ্গে মুচড়ে গুড়িয়ে দিয়ে, ৫০ লক্ষ টাকার, ক্ষতিসাধন করে এবং লোহার গেট ভেঙ্গে, মূল্য ২৫ হাজার টাকার, ক্ষতিসাধন করে। এছাড়া একই জমিতে নির্মানাধীন ভবনের জন্য রাখা নির্মান উপকরন, যার মূল্য অনুমান ৮ লক্ষ ৬০ হাজার টাকা, আসামীরা চাঁদার দাবীতে লুটপাট করে নিয়ে যায়। আসামীদের বাঁধা দিলে তারা লোহার রড দিয়া বাদীকে বেধড়ক পিটিয়ে খুন জখমের ভীতি প্রদর্শন করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার হুমকী দেয়। আসামীরা প্রভাবশালী হওয়ায় বাদী এতদিন আইনের আশ্রয় নিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন,’আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এর আগে সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সহ আওয়ামীলীগের ৫১ নেতা-কর্মীর নামে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে পেনাল কোড ও বিস্ফোরক আইনে অপর একটি মামলা কলাপাড়া থানায় দায়ের করা হয়েছে। উক্ত মামলায়ও অজ্ঞাতনামা শতাধিক আসামী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর