বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

কলেজের গভর্নিং বডির টিআর হলেন সাংবাদিক আলফাজ সরকার

রিপোর্টারের নাম / ১৪৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

 

 

উৎসব মূখর পরিবেশে ও সরাসরি ভোটের মাধ্যমে গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের গভর্টিং বডির শিক্ষক প্রতিনিধি (TR) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ নির্বাচন।

 

জানা যায়, ওই কলেজের শিক্ষকদের ৪৫জন এ নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। দুপুর ১টা থেকে শুরু হয় ভোট গ্রহন। নির্বাচনে ৪জন প্রার্থী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কলেজের সমাজকর্ম বিষয়ের প্রভাষক আলফাজ সরকার আকাশ। তাঁর প্রাপ্ত ভোট ২৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার পেয়েছেন ৯ ভোট। আলফাজ সরকার আকাশ শিক্ষকতার পাশাপাশি দৈনিক যায়যায়দিন ও মোহনা টেলিভিশনের সাংবাদিক হিসবে শ্রীপুরে কর্মরত রয়েছেন।

 

বিজয়ী হয়ে প্রভাষক আলফাজ সরকার বলেন,’ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতার অন্ত নেই। শিক্ষার মানোন্নয়নে পাশাপাশি শিক্ষক ও প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করতে চাই। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি।’

 

আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন,’প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শিক্ষকগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। যা ছিল উৎসবমূখর ও পারস্পারিক সম্পর্কের বহিঃপ্রকাশ। গঠিত কমিটি কলেজের সার্বিক বিষয়ে কল্যাণমূলক কাজ করবে বলে আমার বিশ্বাস।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর