রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

“কলেজের শিক্ষার মান উন্নয়ন না করতে পারলে কোয়ালিটি উন্নত করা যাবে না-উপাচার্য আমানুল্লাহ

রিপোর্টারের নাম / ৮৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ৮, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ

নজমুল হক, গাজীপুরঃ

 

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “কলেজ গুলোর শিক্ষার কোয়ালিটি উন্নয়ন করতে না পারলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি উন্নত করা সম্ভব না। আর বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি উন্নয়নের পূর্বশর্ত ই হচ্ছে কলেজ শিক্ষার মানোন্নয়ন।” বৃহস্পতিবার ০৮ মে অনলাইন প্লাটফরমে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ দপ্তর কর্তৃক আয়োজিত অধিভুক্ত ৪০ টি কলেজের ৪০জন শিক্ষকের অংশগ্রহণে ৩য় ব্যাচের “ট্রেনিং ফর টিচার্স অন রিসার্চ ম্যাথোডলজি” শীর্ষক ০৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ২৫০ টি কলেজকে মডেল কলেজ হিসেবে নির্বাচন করে এবং শতবর্ষী কলেজগুলোকে চিহ্নিত করে গবেষণার কাজে মনোনিবেশ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পর্যায়ক্রমে সকল কলেজকে এর অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যকে সামনে রেখে কলেজের সকল শিক্ষকদের গবেষণার উপর প্রাথমিক জ্ঞান নিশ্চয়ন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।” শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে উপাচার্য বলেন, “শিক্ষার গুণগত মান তলানিতে পড়ে আছে।” এর পিছনে যথেষ্ট যৌক্তিক কারণও রয়েছে উল্লেখ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, “দেশের কলেজগুলোর বৃহত্তর সংস্কার ছাড়া, উচ্চশিক্ষা সংস্কারে আশানুরূপ কোনো ফলাফল আসবে না। যে দেশে প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষকরা অবহেলিত, যেদেশে শিক্ষকদের জীবনমান পরিবর্তনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা এখন পর্যন্ত কেউ নেয় নাই, সেই দেশে মানবেতর জীবন যাপন করা শিক্ষকদের কাছে আপনি মানসম্মত শিক্ষা আশা করবেন, এটা উপহাস ছাড়া কিছুই না।” রিসার্চ ম্যাথোডলজির কোর্স অ্যাডভাইজার হিসেবে বক্তব্য দেয়ার সময় বর্তমান মান্ধাতার আমলের সিলেবাস এবং শিক্ষা ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান বলেন, “রিসার্চ ম্যাথোডলজি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় যে পদক্ষেপ হাতে নিয়েছে, তা যুগান্তকারী। এ সংক্রান্ত যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করবে।”অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে রিসার্চ পার্সন হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. শাহ এহসান হাবীব এবং মাসুম বিল্লাহ, কানাডা থেকে যোগ দেন ড. জালাল উদ্দীন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার এবং বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছাঃ সালমা পারভীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর