বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতাকে অর্থবহ করতে হবে।মুফতী ফয়জুল করিম

রিপোর্টারের নাম / ১৪৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

অদ্য ৭/৯/২০২৪ ইং শুক্রবার, বেলা ৩ টায় গাজীপুর শহরস্থ রাজবাড়ী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর, আলহাজ্ব হজরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)তিনি বলেন : স্বাধীনতার ৫৩ বছরে এদেশে বারবার শুধু ক্ষমতার পালা বদল হয়েছে। নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু নীতি ছিলো একটিই। আর তাহলো মানব রচিত আইন ও শাসন ব্যাবস্থা।
এই কারণে শাসক গোষ্ঠী হয়েছে স্বৈরাচার ও দুর্নীতিবাজ। স্বাধীনতার সাদ থেকে জনগণ হয়েছে বঞ্চিত।
আর জনগণকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হয়েছে বারবার।সম্প্রতি জুলাই বিপ্লবও হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরচারের বিরুদ্ধে।শত শত ছাত্র-জনতার জীবন উৎসর্গ এবং পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে সফল হয়েছে এ আন্দোলন। বিদায় হয়েছে রক্তচোষা মানবতা বিরোধী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার। যারা সৃষ্টি করেছিল গুম,খুন,গায়েবি মামলা ও রাতের ভোটের রাজনীতি।

আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদেরকে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার সাদ নেওয়ার পথকে সুগম করেছেন।
এই সুযোগকে কাজে লাগাতে না পারলে জাতী হিসেবে আমাদেরকে চরম খেসারত দিতে হবে। ভবিষ্যতেও স্বৈরাচারী শাসকের আগমন হবে। দুর্নীতি-দুঃশাসন শুরু হবে। দেশ অকার্যকর হবে। জনগণের জানমালের নিরাপত্তায় বিঘ্নতা সৃষ্টি হবে।
আমরা এমনটি হতে দিতে পারি না।এই বিপ্লবকে অবশ্যই কাজে লাগাতে হবে।ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে।ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাই চায়। ইসলামকে ক্ষমতায় নিতে চায়।তিনি জাতী,ধর্ম ও দলমত নির্বিশেষে সর্বস্তরের নগরবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।
নগর আন্দোলনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ফাইজ উদ্দীন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি, আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি, মাওলানা নেছার উদ্দীন, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মাওলানা রেজাউল করীম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগী) জি এম রুহুল আমীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি, নূরুল বশর আজিজী,

ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সভাপতি, প্রিন্সিপাল মুফতি মোহাম্মাদ নাসির উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক ইন্জিনিয়ারি এহতেশামুল হক পাঠান।নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের দায়িত্ব বহুগুণে বেড়ে গিয়েছে। তাই আমাদেরকে আগামী দিনের ইসলামী বিপ্লব সাধনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।আমরা কোন মৌসুমি ঐক্যের জন্য সংগঠন করিনা।সবসময়ই স্থায়ী ঐক্যের জন্য কাজ করি।
পরিবর্তিত পরিস্থিতিতে এখন সময় এসেছে বৃহত্তর ঐক্য গড়ে তোলার।আমি সকল ইসলামী সংগঠনকে আহবান জানাচ্ছি, আসুন সবাই ইস্পাত কাঠিন ঐক্য গড়ে তুলি। যে ঐক্য হবে স্থায়ী।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বামুক এর সদর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক নগর আন্দোলন সহ-সভাপতি মাওলানা এম এ হানিফ সরকার জেলা আন্দোলন এর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল খায়ের নগর আন্দোলন সেক্রেটারী মুফতী হুসাইন আহমদ জেলা আন্দোলন এর সেক্রেটারী মাওলানা আবু বকর সিদ্দীক মাজেদুল নগর আন্দোলন এর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান জেলা আন্দোলন এর সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন আব্দুল্লাহ নগর ওলামা মাশায়েখ এর সভাপতি মাওলানা হাবিবুর রহমান মিয়াজী জেলা ওলামা মাশায়েখ এর সভাপতি মাওলানা গাজী আল মাহমুদ নগর শ্রমিক আন্দোলন এর সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসেন হাওলাদার জেলা শ্রমিক আন্দোলন এর সভাপতি মুহাম্মাদ মাহবুব আলম নগর জাতীয় শিক্ষক ফোরাম এর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম মন্ডল জেলা জতীয় শিক্ষক ফোরাম এর সভাপতি মাওলানা মইন উদ্দিন আজাদী নগর যুব আন্দোলন এর সভাপতি মুফতী ফরহাদুল ইসলাম জেলা যুব আন্দোলন এর সভাপতি মুহাম্মদ আকরাম হোসেন নগর ছাত্র আন্দোলন এর সভাপতি শেখ মুহাম্মাদ জাকারিয়া জেলা ছাত্র আন্দোলন এর সভাপতি মুহাম্মাদ আরাফাত হোসেন অনিক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর