বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার শ্রীপুর থানার পুলিশ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৩৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

 

গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় কফিল উদ্দিন (৬৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

 

স্থানীয় বাসিন্দারা জানান, ‘সকাল ছয়টার দিকে এলাকার এক নারী গাছে ঝুলন্ত দেহটি দেখে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

মৃত কফিল উদ্দিন ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ফলের বাগান কিনে পাইকারি ব্যবসা করতেন।

 

এলাকাবাসীর ভাষ্য, ‘তিনি তৃতীয় স্ত্রীকে নিয়ে গ্রামে বসবাস করতেন। কয়েক দিন ধরে তাঁর স্ত্রী বাবার বাড়ি বরিশালে অবস্থান করছেন, সন্তানরাও অন্যত্র থাকেন। এ অবস্থায় তিনি কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন তা কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।’তবে স্থানীয়দের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’

 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়াত বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আপাতদৃষ্টিতে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর