শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

কাউনিয়ায় অবরোধের নিউজ করায় সাংবাদিক সাইদুল ইসলামকে লাঞ্ছিত

রিপোর্টারের নাম / ১৮৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,(রংপুর)প্রতিনিধি :

 

রংপুরের কাউনিয়ায় বিএনপির অবরোধের নিউজ করায় এক সাংবাদিককে চরম ভাবে লাঞ্ছিত করেছে উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু। এঘটনায় রাতেই কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানাগেছে,গত ৭ই ডিসেম্বর জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় অবরোধে যান চলাচল স্বাভাবিক মাঠে বিএনপি নেতাকর্মী শূন্য” শিরোনামে একটি নিউজ প্রকাশিত হওয়ার জেরে উপজেলার নগরবন আমেনা স্কুলের পাশে রফিকুলের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে সকালের সময় পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম কে চরম ভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মারার জন্য তেড়ে আসেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু। এরপর বিয়ে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে থামানোর চেষ্টা করেন । এসময় তিনি তার নেতাকর্মীদের ডাকেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে চরমভাবে লাঞ্ছিত করে উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম কে।

এঘটনায় তাৎক্ষণিক সংবাদ কর্মীরা প্রতিবাদ জানায় এবং রাতেই কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর