শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কাউনিয়ায় সর্বজনীন পেনশন ‘স্কিম” বাস্তবায়ন বিষয়ক  বিশেষ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, আগস্ট ২৮, ২০২৩, ১০:০২ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি :

 

সর্বজনীন পেনশন স্কিম সফল ভাবে বাস্তবায়ন সম্পর্কিত বিশেষ সভা করেছে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন । সোমবার (২৮ আগষ্ট) বিকেল তিনটার দিকে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. সাদিকা তুল তাহেরিন, প্রাণীসম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমান, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রোগ্রামার মৃত্যুঞ্জয় সেন প্রমূখ।

 

পেনশন স্কীমের আওতায়  ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোন বাংলাদেশি নাগরিক প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমের মধ্যে যে কোন একটি স্কিম গ্রহণ করতে পারবেন। অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়ে গেছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, সর্বজনীন পেনশন সুবিধা গ্রহণ করতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে অবহিতকরণ সভা করা হবে। মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্যাপক প্রচারণার জন্য শীঘ্রই পেনশন স্কিম রেজিস্ট্রেশন মেলার মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে।

 

সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, ব্যবসায়ী নেতা, ব্যাংকের শাখা ব্যবস্থাপক, এনজিও প্রতিনিধি ছাড়াও গণমাধ্যমকর্মীগণ সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর