রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

কাকিনা – মহিপুর সড়কে ভারী চলাচল সাময়িক বন্ধ 

রিপোর্টারের নাম / ২৯৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি, লালমনিরহাট

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা – রংপুর সড়কের শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। অধিকতর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা এবং সড়কটিকে পূর্ণাঙ্গ মেরামত কার্যক্রমের সুবিধার্থে বুধবার সকালে কাকিনা মোড়ে ইট লোহার ব্যারিকেড দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এর আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ১৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ আদেশ জারী করেন।

 

২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করেন। সেদিন থেকেই সেতুর দুই পাশে প্রায় ১২ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক ও বাস চলাচলের উপযোগী নয় এই অজুহাতে ইট ও লৌহদণ্ডের একটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর গত ২১ জানুয়ারি/২৩ প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে ব্যারিকেড খুলে দেয়া হলে সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু হয় এবং ৮ মাসেই সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে অটোরিকশা, সিএনজি চলাচলের জন্যেও মারাত্মক ঝুঁকিপূর্ণ।

 

 

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, বুধবার সকাল থেকে ব্যরিকেড দেয়া হচ্ছে। সড়কটিকে পূর্ণাঙ্গ মেরামত কার্যক্রমের সুবিধার্থে ২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর