মো: নাজমুল হাসান নাজির :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়ন আন্তঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ ফেব্রুয়ারি) চরগিরিশ নিম্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরগিরিশ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম জিয়াউল হক, বিশেষ অতিথি চরগিরিশ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম মন্ডল। ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ ও শিক্ষার্থীরা। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।