বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

কাপাসিয়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ 

রিপোর্টারের নাম / ৭৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ৯, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কাপাসিয়ায় গণহত্যার অপরাধে আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ৯ মে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সর্বস্তুরের জনগণ ও ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এ সমাবেশে এনসিপি ,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

 

শুক্রবার আসরের নামাজ শেষে উপজেলা সদরের মডেল মসজিদ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশ নেতাকর্মী আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পাশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাস টার্মিনাল, তাজউদ্দীন আহমদ চত্বর, ডাক বাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোড, থানার মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে। গাজীপুর জেলা এনসিপি নেতা রাশেদ ইসলাম রবি’র সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলা পূর্ব শাখার সভাপতি ছাত্র নেতা ইমরান হোসেনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন

 

কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল ফাত্তাহ, খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস হোসাইন , ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম,হাফেজ আজিজুল ইসলাম তুষার প্রমূখ।

 

সমাবেশে বক্তারা বলেন, অনতি বিলম্বে আওয়ামীলীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর