মোঃনাসির উদ্দিন গাজীপুর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উপজেলা পূর্ব শাখার উদ্যোগে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএস সি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা পরবর্তী গাইড লাইন, কলম সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল এসএসসি পরীক্ষার শেষ দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ ( কাপাসিয়া) সংসদীয় আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইউবীর সৌজন্যে ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় এ উপহার বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী বলেন,এসএসসি পরীক্ষা পরবর্তী সময়ে মহামূল্যবান সময় কিভাবে কাজে লাগানো যায় এ বিষয়েও একটি লিখিত গাইডলাইন সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে পরীক্ষার্থীদের মাঝে । এর মাধ্যমে মূলত পরীক্ষার্থীদের পরীক্ষা পরবর্তী এ সময়কে কাজে লাগানোর ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে।
তারুণ্যের উদ্যম এ সময়ে এস এসসি ও দাখিল পরীক্ষার পর অনেক মেধাবী ছাত্র-ছাত্রী অনৈতিক আনন্দে মেতে উঠে। এ আনন্দের নামে কখনো কখনো ধুমপান অথবা মাদকের ছোবলে আক্রান্ত হয়ে নিজের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়। এ রকম বিপর্যয় রোধে পরিকল্পিতভাবে অবসর এ সময় কাজে লাগানোর কোন বিকল্প নেই। এ সময় ভাষা শিক্ষা, কম্পিউটার সহ অন্যান্য প্রযুক্তিগত জ্ঞানার্জন করে নিজেকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
জীবনের এ অগ্রযাত্রায় সঙ্গী হতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রদের নিয়ে এ অবসর সময়ে বিভিন্ন রকম আয়োজনের মধ্য দিয়ে শিবির তাদেরকে দেশপ্রেমিক, দক্ষ ও নৈতিকতা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে চায়। শিবিরের এ আয়োজনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণের সময় জামায়াত ও ছাত্র শিবিরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।