বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

কাপাসিয়ায় চা বিক্রেতার আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মাণে এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১০৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ১৮, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মানুষের বিপদের সময় তার পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি ব্যক্তি বা পরিবার ভালো থাকে তাতেই হয়তো মানব জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়।

বিভিন্ন সময় আমাদের সমাজের অনেকেই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে অসহায় হয়ে পড়েন । ঠিক তখনই তাদের প্রয়োজন হয় মানুষের সহযোগিতার।

এমনি প্রাকৃতিক দুর্যোগে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া এক পরিবারের ঘর নির্মাণে আার্থিক সহযোগিতার উপহার নিয়ে এগিয়ে এলেন কাপাসিয়ার উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ মানবতার ঘটনাটি ঘটেছে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নে।

 

কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মাসুদ মিয়া। তিনি পেশায় একজন সামান্য চা বিক্রেতা। সনমানিয়ার খোকা মার্কেটে চা বিক্রি করে স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে কোনমতে সংসার চালান। কিন্তু গত ১২ জুন সন্ধ্যায় আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় তার থাকার একমাত্র ঘরটি। ঘরের আসবাবপত্র যা কিছু ছিল সবই পুড়ে যায়। এমন অবস্থায় দিশেহারা হয়ে পড়েন চা বিক্রেতা মাসুদ মিয়া।

 

স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গতকাল মাসুদ মিয়ার বাড়িতে ছুটে আসেন কাপাসিয়া উপজেলা ও সনমানিয়া ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। তারা মাসুদ মিয়া কে শান্তনা প্রদান সহ ঘর নির্মাণের জন্য প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঘর তৈরিতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিতি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলার আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি আঃ ফাত্তাহ, ইউনিয়ন সভাপতি মোদ্দাচ্ছির, সেক্রেটারি আঃ রহিম ও স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর