বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

কাপাসিয়ায় জামায়াতের মাদক, গরু চুরি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৫৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ২০, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক, গরু চুরি ও সন্ত্রাসী বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২০ আগস্ট, বুধবার বিকালে ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে তাজউদ্দীন আহমদ চত্বরে উপজেলা জামায়াত মানববন্ধন শেষে সদর রোডে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। মাদক, সন্ত্রাস ও গরু চুরির রঙবে রঙবেরঙের প্লাকার্ড, ব্যানার, ফ্যাস্টুন হাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড, ডাকবাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোর্ড, থানার মোড়, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক এর নেতৃত্বে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল পৃথক পৃথকভাবে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মাদক, সন্ত্রাস ও গরু চুরি প্রতিরোধসহ ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

 

জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মাদক, চুরি, গরু চুরি ও আইনশৃঙ্খলা রক্ষার্থে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল ফাত্তাহ,ইমতিয়াজ হোসেন বকুল প্রমূখ।

 

কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর ৭ দফা দাবিগুলো হলো-

যতো দ্রুত সম্ভব কাপাসিয়ার সকল মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের গ্রেফতার করতে হবে, মাদক ব্যবসার আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, মাদক প্রবন এলাকায় পুলিশী টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, গরু চুরি বন্ধে রাতের বেলায় পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা চৌকির ব্যবস্থা করতে হবে, বিগত তিন মাসের গরু চুরির ঘটনাগুলো বিশেষ তদারকির মাধ্যমে তদন্ত করে গরু চোর চিহ্নিত করতে হবে, মাদক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সকল হত্যার ঘটনা ঘটেছে দ্রুত বিচার আইনে সে সকল ঘটনায় দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, যে সকল প্রভাবশালী মহল এবং রাজনৈতিক শক্তি এ ধরনের অপকর্মে সহযোগিতা করছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর