শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

শিক্ষার পাশাপাশি সুস্থ্ দেহে সুস্থ মন তৈরি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল তিনটায় কলেজ মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহণ করেন তারাগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ফুটবল একাদশ বনাম দ্বাদশ শ্রেণির ফুটবল একাদশ।স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, শিক্ষক ও অভিভাবকগণ দর্শক হিসেবে খেলা উপভোগ করেন।

 

খেলায় দ্বাদশ শ্রেণির ফুটবল একাদশ ৪ /১ গোলে একাদশ শ্রেণির ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

 

খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। খেলা উদ্বোধন ও ট্রফি বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব হাফিজুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক আওলাদ হোসেন সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামসুল হুদা লিটন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আইয়ুব আলী, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক অলিউল্লাহ, ইসলামি শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক শাজাহান শাহ ফকির, জীববিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক শহীদুল্লাহ্, কম্পিউটার বিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক আতাউর রহমান, উৎপাদন ও বিপনন বিষয়ের প্রভাষক জাকির হোসেন, ইংরেজি বিষয়ের শিক্ষক নন্দন রায়, সিনিয়র শিক্ষক মামুন আলম খান, মোখতার হোসেন, সুমন, শহীদুল্লাহ প্রমূখ। খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক শাহজামান মাসুম।

তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি অ্যাডভোকেট খন্দকার রাহাত রহমান টুকু প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর