শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

কাপাসিয়ায় দেইলগাঁও সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ২৮০ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ৫, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

” সবাই মিলে ভালো থাকি, প্রতিবেশীর খেয়াল রাখি” – এই শ্লোগান ও প্রতিপাদ্যকে ধারণ করে সমাজসেবার মহান ব্রত নিয়ে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান ” দেইলগাঁও সমাজসেবা ফাউন্ডেশন। বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ডের ধারাবাহিকতায় এ সংগঠনের উদ্যোগে আজ ৫ জুলাই শনিবার স্থানীয় আজিজিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজন করা হয় দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

কাপাসিয়ার মডিউল পল্লী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন, দেইলগাঁও গ্রামের কৃতি সন্তান শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মো: জাহিদুল ইসলাম নবীন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস, নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা: মো: আব্দুল্লাহ হেল বাকী, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডা: মো: মাসুম বিল্লাহ প্রমূখ।

আয়োজকরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ দেইলগাঁও আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৪০০ শত জন রোগীর ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

দেইলগাঁও গ্রামের সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি দুবাই প্রবাসী মো: ইসহাক সেলিম ও সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী শরিফ মিয়া জানান, ভবিষ্যতে এ সংগঠনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ গ্রামের অসহায় মানুষের জন্য সমাজ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ফ্রি মেডিকেল ক্যাম্পে সংগঠনের দেশে অবস্থান করা উপদেষ্টা পরিষদ, কার্য্যকরী পরিষদ সদস্য সহ গ্রামের ছাত্র ও তরুণ সমাজ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। মডিউল পল্লী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নার্স ও স্টাফদের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর