মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাপাসিয়ায় পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের জন্য ছাত্রশিবিরের গার্ডিয়ান লাউঞ্জের ব্যবস্থা

রিপোর্টারের নাম / ১৩৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ২৮, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দীন গাজীপুর

 

কাপাসিয়া উপজেলার বেলাশী ফাজিল মাদরাসার চলতি দাখিল পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইসলামী ছাত্রশিবির “গার্ডিয়ান লাউঞ্জের” ব্যবস্থা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কাপাসিয়ার কৃতি সন্তান সালাউদ্দিন আইউবীর সৌজন্যে সংগঠনের রায়েদ ইউনিয়ন শাখা অভিভাবকদের জন্য আরামদায়ক ‘গার্ডিয়ান লাউঞ্জের’ ব্যবস্থা গ্রহণ করে। ঐতিহ্যবাহী বেলাশী ফাজিল মাদরাসা কেন্দ্রের বাইরে স্থাপিত অভিভাবক লাউঞ্জের ব্যবস্থাপনায় ছিলেন ছাত্রশিবির কাপাসিয়া উত্তর থানা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, সেক্রেটারি আবু সাঈদ এবং রায়েদ ইউনিয়নর সভাপতি জাহিদ হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

ছাত্র শিবির আগত অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে এবং হালকা নাস্তা দিয়ে আপ্যায়ন সহ আরামদায়ক বসার ব্যবস্থা করেন। তাদের এ মহতি আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে।

ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলেন,আমরা বিশ্বাস করি পরীক্ষার্থীদের সাথে সাথে তাদের অভিভাবকরাও আমাদের ভালোবাসা ও সম্মানের দাবিদার। অভিভাবকদের একটু সেবা দেয়ার জন্যই ছাত্র শিবিরের এই ক্ষুদ্র আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর