রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

কাপাসিয়ায় মেয়াদোত্তীর্ণ চকোলেট খেয়ে ১৬ শিক্ষার্থী হাসপাতালে

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ২৭৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

মোঃ নাছির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি 

গাজীপুরের কাপাসিয়ায় একটি স্কুলের পাশে কেনা চকোলেট খেয়ে কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝরনা আক্তার জানান, চকোলেটগুলোর প্যাকেটে মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ ছিল না এবং সেগুলো ছিল একেবারে নরম। খাওয়ার পরপরই শিক্ষার্থীরা বমি করা শুরু করে এবং তাদের হাসপাতালে পাঠানো হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “পাঁচজন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। তাদের বমি হচ্ছে ও গলা ফুলে গেছে।”

এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের পাশে দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর