শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

কাপাসিয়ায় রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১২, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত “কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে”র অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল শনিবার দিনব্যাপী বিদ্যালয় মিলনায়তনে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়ার ভার্চুয়াল সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী ও কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন।

প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হাবিবুল হাসান শাকিল ও মারুফ খানের প্রাণবন্ত পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, বিশিষ্ট সাংবাদিক ও অভিভাবক উপদেষ্টা মোঃ আকরাম হোসেন রিপন, অভিভাবক উপদেষ্টা মোঃ খায়রুল আলম সবুজ, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাসুদ সরকার, লাকি আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসির আরাফাত এবং গীতা পাঠ করে অরজিত সাহা। এর আগে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ্ রহমান শুভ্র স্বাগত বক্তব্য রাখেন। পরে আমন্ত্রিত অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ্ রহমান শুভ্রর সভাপতিত্বে শিক্ষকদের সমন্বয়ে স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ের মধ্যে নবাগত ৮ জন শিক্ষককে পরিচয় করিয়ে দেয়া হয়। শিক্ষকবৃন্দরা হলেন, ইংরেজি শিক্ষক জাহাঙ্গীর হোসেন, আরিফ হোসেন, গণিতের রিফাত রহমান ও শিহাব, কম্পিউটার শিক্ষক মীম আক্তার, ধর্মীয় শিক্ষিকা জুয়েনা আক্তার, বাংলা শিক্ষক নুসরাত জাহান, সামাজিক বিজ্ঞান কনিকা দাস।

শিক্ষক ও অভিভাবকরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর