মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

কাপাসিয়ায় সনমানিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রথম পর্বে নির্মিত ৬ অজুখানা উদ্বোধন করেন সালাউদ্দিন আইউবী 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১০১ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ২২, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ও ওয়ামীর অর্থায়নে মসজিদ সংলগ্ন অজুখানার নির্মান কাজ চলছে। ইতোমধ্যেই উপজেলার সনমানিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুসল্লীদের জন্য প্রাথমিকভাবে নির্মিত ৬ টি অজুখানার  নির্মান কাজ শেষ হয়েছে। ২২ অক্টোবর, বুধবার সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের নিয়ে এসব অযুখানা উদ্বোধন করেন গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্ঘী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সালাউদ্দিন আইউবী জানান, বাংলাদেশ জামাতে ইসলামী উদ্যোগে কাপাসিয়ায় মোট ৩৩ টি অযুখানার নির্মান কাজ চলছে। পরে আরও অজুখানা নির্মানকরা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ছয়টির কাজ সম্পন্ন হওয়ায় এগুলো উদ্বোধন করা হয়েছে। বাকিগুলোর কাজ খুবই দ্রুত শেষ করা হবে ইনশাআল্লাহ।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় এবং ওয়ামী দাতব্য সংস্থার অর্থায়নে সনমানিয়া ইউনিয়নের বটতলা জামে মসজিদ, আড়াল উত্তর পাড়া জামে মসজিদ, মির্জানগর মসজিদ, দক্ষিণ গাঁও মহিলা মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ, দক্ষিণগাঁও টানপাড়া জামে মসজিদ, সালদৈ ফাজিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে অজুখানা তৈরি করা হয়েছে।

ওয়াল্ড অ্যাসেম্লী অফ মুসলিম ইয়ূথের অর্থায়নে প্রতিটি ওজুখানায় বার জনের একটি টিনসেট ওজুখানা , তিনটি টয়লেট, একটি ট্রিউবওয়েল বিশিষ্ট ওজুখানা নির্মান করা হয়।

প্রথম পর্বে তৈরি হওয়া এসব অযুখানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর- ৪ (কাপাসিয়া) আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ইউনিযয়নের নেতৃবৃন্দ সহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর