শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

কাপাসিয়ায় ‎সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৭৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ১০, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ

মো: নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

‎গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে কাপাসিয়ার সাংবাদিকরা। ‎রোববার (১০আগস্ট) বিকাল ৩টায় কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি ও কাপাসিয়া সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাপ্তাহিক শীতলক্ষ্যার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আবু সাঈদ, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আকরাম হোসেন রিপন, জাহাঙ্গীর আলম, এস এম লবিব, হাজী সাইফুল ইসলাম

প্রমুখ।

মানববন্ধন শেষে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল সদর রোড প্রদক্ষিণ করে। ‎মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। হত্যাকারীরা প্রভাবশালী কারো না কারো ছত্রছায়ায় অপকর্ম করে বেড়াচ্ছে। নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ”আমরা সেই অপরাধের মাস্টারমাইন্ডদের দেখতে চাই। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে”। রাষ্ট্রকে সাংবাদিক তুহিনের পরিবারের নিরাপত্তা ও দায়িত্ব নেয়ার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর