সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

কাপাসিয়ায় হলি ক্রিসেন্ট মডেল একাডেমি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৫৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, আগস্ট ৩০, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ‘ হলি ক্রিসেন্ট মডেল একাডেমি’ প্রতিষ্ঠানের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে। ৩০ আগস্ট শনিবার সকালে একাডেমির ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ছাত্রদের মাঝে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও বিভিন্ন পুরষ্কার বিতরণ করা হয়।

হলি ক্রিসেন্ট মডেল একাডেমির চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা লোকমান হেকিম সরকারের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মাসউদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ইতালি প্রবাসী সাখাওয়াত হোসেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন হলি ক্রিসেন্ট মডেল একাডেমির প্রিন্সিপাল জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ক্রিসেন্ট মডেল একাডেমির ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল আজিজ, পরিচালক মাওলানা আমিনুল ইসলাম বেপারী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সৌদি প্রবাসী আশরাফুল আলম, গ্রীন মক্কা মদিনা ইয়ার ট্রাভেলস এর পরিচালক নাজমুন হক মোড়ল, বিশিষ্ট সমাজ হিতৈষী মো: কাওসার হোসেন, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি রিয়াদ হোসেন, সাবেক ছাত্র চাঁদপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক তারেক রহমান দুর্জয় প্রমূখ। আলোচনা শেষে অতিথিরা প্রতিষ্ঠানের আভ্যন্তরিন পরীক্ষা ও উপজেলা পর্যায়ে বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাউৎকোনা কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মামুনুর রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর