বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত

রিপোর্টারের নাম / ৬৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, মে ৩, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে ৩ মে, শনিবার বিকেলে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে।

এ উপলক্ষে কাপাসিয়া প্রেসক্লাব কার্যালয় থেকে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। পরে প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা সাইফুল ইসলাম শাহীন। অন্যান্যের মাঝে বক্তব্য দেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশের কাপাসিয়া প্রতিনিধি বেলায়েত হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের কাপাসিয়া প্রতিনিধি মোঃ আঃ কাইয়ুম, সাংবাদিক হাজি সাইফুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য শেখ সফিউদ্দিন আহমেদ জিন্নাহ, সদস্য ও দৈনিক দেশ রূপান্তরের কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেন রিপন, দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের কাপাসিয়া সংবাদদাতা মোঃ আবু সাঈদ, সদস্য ও দৈনিক আজকালের খবরের কাপাসিয়া প্রতিনিধি সাইদুল ইসলাম রনি, সাংবাদিক আকরাম হোসেন হিরন, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক রুহুল আমিন মাস্টার, দৈনিক বাংলা ভূমির কাপাসিয়া প্রতিনিধি তৌহিদ হোসেন মিন্টু প্রমুখ।

 

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিকরা বলেন, মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছর ৩ মে বিশ্বজুড়ে ‘ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে ‘ বা মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়।

বাংলাদেশেও সাংবাদিক সংগঠন ও বিভিন্ন সংস্থা এ দিবস উপলক্ষে আলোচনার আয়োজন করে থাকে।একটি সংবাদপত্রে দেশ ও জাতির সকল বিষয়ের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।

বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমাদের দেশের সংবাদ মাধ্যম গুলো স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি।বরং স্বৈরাচারের দোসররা গণমাধ্যমগুলো ব্যবহার করে ফ্যাসিবাদী সরকারের চাটুকারিতায় লিপ্ত ছিলো। বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় এসব দলকানা চাটুকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা ছিলো।

উল্লেখ্য, ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর