সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

কার্তিকের মাঝামাঝি বৃষ্টিতে বিপাকে কুড়িগ্রামের প্রান্তিক জনপদ

রিয়াজুল হক সাগর, রংপুর / ১৫৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ১, ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস

 

কার্তিকের মাঝামাঝি এসে সামনে অগ্রহায়ণে যখন কৃষকের মুখে হাসি ফোঁটার কথা, ঠিক তখনই উত্তরাঞ্চলে নেমেছে টানা বৃষ্টি। তিন দিনের লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই বৃষ্টিতেই কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের প্রান্তিক জনপদ। পূবের বাতাসে হেলে পড়েছে আমন ধান, ক্ষেতে পানি জমে নষ্ট হচ্ছে আগাম শাক-সবজি ও আলুর চারা।

 

গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার (০১ নভেম্বর) দুপুর পর্যন্ত বিরামহীন বৃষ্টি ও ঠান্ডা বাতাস বইছে। এতে শীতের আগাম বার্তা পাওয়া গেলেও বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষকরা। হাট-বাজারে ভিড় কমে গেছে, দিনমজুররা কাজ না পেয়ে ঘরে বসে আছেন। ফলে, পরিবারে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও অস্বস্তি।

 

স্থানীয় কৃষকরা জানান, এই সময়টায় ধান কাটার প্রস্তুতি থাকে পুরোদমে। কিন্তু, বৃষ্টি ও বাতাসে অনেক ধান ক্ষেতেই হেলে পড়েছে। এতে কাটা ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে যারা আগাম আলু ও শাক-সবজি রোপণ করেছিলেন তাদের ফসলের ক্ষেতেও দেখা দিয়েছে ক্ষতির শঙ্কা। মাঠে জমে থাকা পানিতে চারা পচে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকরা।

 

কৃষক আব্দুল হাকিম বলেন, ধান কাটার সময় বৃষ্টি আসায় বড় বিপদে পড়েছি। ক্ষেত ভিজে গেছে, ধান শুকাতে পারছি না। আবার, আলুর চারা রোপণ করেছিলাম, সেগুলাও নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে।

 

তবে কৃষি বিভাগ বলছে, বৃষ্টি এখনও ‘সহনীয় মাত্রায়’ আছে। ভারি বর্ষণ না হওয়ায় ফসলের বড় ধরনের ক্ষতি হবে না বলে তারা আশা প্রকাশ করেছেন। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানিয়েছেন, বৃষ্টি কিছুটা অসুবিধা তৈরি করলেও এখনও ফসলের ব্যাপক ক্ষতি হয়নি। পানি দ্রুত নেমে গেলে ক্ষতির শঙ্কা থাকবে না।

 

এদিকে, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামীকাল রবিবার থেকে বৃষ্টি কমবে। তবে, আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমে শীতের অনুভূতি বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর