শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

সামসুল হক জুয়েল / ৫০ টাইম ভিউ
আপডেট : সোমবার, আগস্ট ২৫, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ

সামসুল হক জুয়েল

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

সোমবার (২৫ আগস্ট) দুপুরে পরিচালিত এই অভিযানে বেরিয়ে এসেছে সরকারি এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ভয়াবহ চিত্র। কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে না আসা, টিকিটের অতিরিক্ত মূল্য আদায়, নষ্ট যন্ত্রপাতি, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহসহ একাধিক অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।

 

দুদকের উপ-পরিচালক এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে। দুদকের কাছে আগে থেকেই হাসপাতালটির বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। সরেজমিনে তদন্ত করতে এসে দলটি অভিযোগগুলোর প্রমাণ পায়। তদন্তে দেখা যায়, হাসপাতালে কর্মরত অনেক অফিসার ও কর্মচারী সময়মতো অফিসে আসেন না, যার ফলে রোগীরা সময়মতো সেবা থেকে বঞ্চিত হন। এছাড়া, সরকার নির্ধারিত ৩ টাকার টিকেটের পরিবর্তে রোগীদের কাছ থেকে ৫ টাকা করে আদায় করা হচ্ছে।

 

অভিযানে আরও দেখা যায়, হাসপাতালের গুরুত্বপূর্ণ আল্ট্রা-সোনোগ্রাম ও এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে অচল ও নষ্ট অবস্থায় পড়ে আছে, ফলে রোগীরা বাইরে থেকে অতিরিক্ত অর্থ খরচ করে এসব পরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন। রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার পরিমাণে কম দেওয়া হচ্ছে এবং খাবারের মানও অত্যন্ত নিম্ন। হাসপাতালের রান্নাঘরসহ সার্বিক পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও নোংরা। এছাড়াও, হাসপাতালের স্টোরে রক্ষিত মালামালের হিসাবের সঙ্গে বাস্তবের কোনো মিল পাওয়া যায়নি, যা বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত দেয়।

 

এ বিষয়ে দুদকের উপ-পরিচালক এনামুল হক বলেন, “আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করেছি। আমাদের তদন্তে অভিযোগগুলোর সত্যতা মিলেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজেও এসব অনিয়মের দায় স্বীকার করেছেন। জনগণের অর্থ ও সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

 

অন্যদিকে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজোওয়ানা রশিদ তার ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, “আমি প্রতিটি দপ্তরের কাজ নির্দিষ্ট কর্মকর্তাদের কাছে ভাগ করে দিয়েছিলাম। কিন্তু তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। তাদের ব্যর্থতার কারণেই আজকে সকল কিছুর দায়ভার আমাকে নিতে হচ্ছে।”

 

এই ঘটনাটি সরকারি স্বাস্থ্যসেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। দুদকের এই অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ এবং তারা আশা করছেন, এর মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানে উন্নতি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর