বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

কালিয়াকৈরে সাদাপোশাকে ভুয়া পুলিশ সন্দেহে স্থানীয়দের হামলা আহত ৬

রিপোর্টারের নাম / ১১৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪, ৪:১১ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

গত ৮ ই আগস্ট রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাদাপোশাকে অভিযান চালাতে এসে এলাকাবাসীর হামলার শিকার হয়েছে রংপুরের পীরগঞ্জ থানা-পুলিশের একটি দল।

 

এ ঘটনায় মামলার বাদী ও পুলিশসহ ছয়জন আহত হয়েছেন। হামলার সময় পুলিশের খোয়া যাওয়া ওয়্যারলেস সেট উদ্ধার করতে পারলেও ২০ রাউন্ড গুলি এখনো উদ্ধার করা যায়নি।

 

হামলায় আহতরা হলেন পীরগঞ্জ থানার পরিদর্শক কামাল হোসেন, উপপরিদর্শক (এসআই) গোপালচন্দ্র, সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েত হোসেন, কনস্টেবল মো. জাহিদ, মামলার বাদী রনি দাস ও তাঁর স্বজন প্রদীপ দাস।

 

হামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান।

 

পীরগঞ্জ ও কালিয়াকৈর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি পীরগঞ্জ সদরের প্রধান সড়কসংলগ্ন সরকার জুয়েলার্স নামে একটি সোনার দোকানে চুরি হয়।

 

দোকানের তালা ভেঙে পিকআপ ভ্যানে স্বর্ণালংকারভর্তি সিন্দুকসহ অন্যান্য মালামাল তুলে নিয়ে যায় চোর চক্র।

 

এ ঘটনায় দোকানের মালিক পীরগঞ্জ থানায় মামলা করেন। গোপন খবর পেয়ে গতকাল রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ দিঘীরপাড় এলাকায় অভিযান চালায় পীরগঞ্জ থানার পুলিশ।

 

এ সময় পুলিশ সদস্যরা সাদাপোশাকে ছিলেন। রাত ১০টার দিকে পুলিশ সদস্যরা ওই এলাকা থেকে মো. কাদের নামের একজনকে গ্রেপ্তার করে।

 

পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দিঘীরপাড় এলাকার সোনা ব্যবসায়ী লিটন হোসেনকে আটক করে তাঁর দোকান থেকে ৯০ ভরি রুপা ও ১৬ ভরি সোনা উদ্ধার করেন।

 

এ সময় স্থানীয় লোকজন সাদাপোশাক পরিহিত পুলিশ সদস্যদের ভুয়া পুলিশ ভেবে চিৎকার শুরু করেন।

 

তাঁরা পুলিশকে মারধর করার পাশাপাশি পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর করেন। এ সময় পুলিশের কাছে থাকা ২০ রাউন্ড গুলি, তিনটি ওয়্যারলেস সেট নিয়ে যান তাঁরা।

 

খবর পেয়ে রাতেই কালিয়াকৈর থানা-পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি সেখান থেকে ৯ জনকে আটক করে।

 

কালিয়াকৈর থানার পুলিশ ওই এলাকা থেকে তিনটি ওয়্যারলেস সেট উদ্ধার করতে পারলেও খোয়া যাওয়া গুলি উদ্ধার করতে পারেনি।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, পীরগঞ্জ থানা-পুলিশ অভিযান চালাতে গেলে স্থানীয় কয়েকজন এলাকাবাসীকে উসকে দিয়ে তাদের ওপর হামলা চালায় খোয়া যাওয়া গুলি উদ্ধারের চেষ্টা চলছে।

 

এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের মধ্যে থেকে নয়জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর