শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

কালীগঞ্জের হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৪৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে কালীগঞ্জ পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে অবস্থিত কালীগঞ্জ নিউ আধুনিক হাসাপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় হাসাপাতালের লাইসেন্স নবায়ন না থাকা, প্রয়োজনীয় জনবলের অভাব, অপরিচ্ছন্নতার কারণে মেডিকেল প্রাকটিস, বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালের পরিচালক বন্যা আক্তারের বিরুদ্ধে একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসিকিউটর ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর দেব প্রসাধ মিত্র ও থানা পুলিশ উপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর