সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

কালীগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদহ উদ্ধার

রিপোর্টারের নাম / ১৮৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার:

 

 

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার  দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের বাসাবাসী এলাকার পূর্বাচল উপশহরের ১৫ নং সেক্টরের ৫৬ নং ব্রিজের পাশের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

ওসি বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে পূর্বাচলের ১৫ নং সেক্টরের ৫৬ নং ব্রিজের পাশের লেকের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ অজ্ঞাত ওই যুবকের মরদেহটি উদ্ধার করে। নিহতের গায়ে কালো ফুলহাতা গেঞ্জি পড়া অবস্থায় ছিলো। ধারণা করা হচ্ছে নিহত যুবকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে। নিহতের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহটি অধিকতর তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর